রাজ্য

বড় খবর: আগামী ১৯শে মে মাধ্যমিকের রেজাল্ট, ঘোষনা করলেন শিক্ষামন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা: অবশেষে জানা গেল মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ। আগামী 19 মে প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বুধবার টুইট করে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টুইটে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী 19 মে, শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। ওইদিন সকাল 10 টায় ফল প্রকাশ করা হবে। এরপর বেলা 12 থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর এবং জন্মতারিখ দিলেই ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

 

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, ইতিমধ্যে মাধ্যমিকের 100 শতাংশ উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়ে গিয়েছে। খাতা জমা পড়ার পর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ট্যাবুলেশনও হয়ে গিয়েছে। এখন চলছে চূড়ান্ত রেজাল্ট তৈরির কাজ। পাশাপাশি যে সকল পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে, তাদের উত্তরপত্র পুনরায় মূল্যায়নের কাজও প্রায় শেষ পর্যায়ে বলেই পর্ষদ সূত্রে খবর।

প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল গত 23 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত। উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত রয়েছেন 1153 জন প্রধান পরীক্ষক এবং প্রায় 41 হাজার পরীক্ষক। এপ্রিল মাসের শেষদিকেই পর্ষদের তরফে জানানো হয়েছিল, মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদে। তাই ফল প্রকাশের আর বিশেষ দেরি নেই। পর্ষদের সেই সম্ভাবনাতেই সিলমোহর দিয়ে অবশেষে মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.