বিদেশ

৮০ হাজার দর্শকের সামনে খুনির মৃত্যুদণ্ড কার্যকর করল ১৩ বছরের কিশোর, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

আফগানিস্তানে তালিবান শাসনের অধীনে শরিয়ত আইনের ভয়াবহতা আবারও সামনে এল। আদালতের নির্দেশে, নিজের পরিবারের ১৩ জন সদস্যের খুনির মৃত্যুদণ্ড কার্যকর করল মাত্র ১৩ বছরের এক কিশোর। পূর্ব আফগানিস্তানের খোস্ত অঞ্চলে একটি স্টেডিয়ামের ভিতরে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ‘মঙ্গল’ নামের এক ব্যক্তি ৯ শিশু-সহ একই পরিবারের মোট ১৩ জন সদস্যকে খুন করার ঘটনায় আফগানিস্তানের সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হয়েছিল। এরপর আফগানিস্তানের সুপ্রিম লিডার হিবাতুল্লা আখুন্দজাদা এই মৃত্যুদণ্ড কার্যকর করার চূড়ান্ত অনুমোদন দেন।

শারীরতি ‘কিসাস’ আইনে মৃত্যুদণ্ড
মঙ্গলবার খোস্তের একটি স্টেডিয়ামে সেই মৃত্যুদণ্ড জনসমক্ষে কার্যকর করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, এই ভয়াবহ দৃশ্য দেখতে স্টেডিয়ামে প্রায় ৮০ হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী, নিহত পরিবারের সদস্যদের তরফে ১৩ বছর বয়সী এক কিশোরকে দিয়েই অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করানো হয়। সোশ্যাল মিডিয়ায় এই নৃশংস ভিডিও ছড়িয়ে পড়ার পর সব মহল থেকে এর তীব্র নিন্দা করা হচ্ছে।

তালিবান দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই অতীতের কঠোর শরিয়ত আইন আবার কার্যকর করা হয়েছে। সেই অনুযায়ী, শরিয়তি ‘কিসাস’ (বদলা) আইনে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। প্রায় ১০ মাস আগেই ওই অপরাধী দোষী সাব্যস্ত হয়েছিল। এরপর নিহত পরিবারের সদস্যদের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা হত্যাকারীকে ক্ষমা করে দেবেন নাকি মৃত্যুদণ্ড কার্যকর করবেন। পরিবার যখন অপরাধীর মৃত্যুদণ্ডের পক্ষে রায় দেয়, তখন আদালতের নির্দেশ অনুসারে সেই মৃত্যুদণ্ড কার্যকর করার ভার দেওয়া হয় ওই নিহত পরিবারের ১৩ বছর বয়সী এক সদস্যের হাতে।

আফগানিস্তানে রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, এই মৃত্যুদণ্ড অমানবিক, নিষ্ঠুর এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.