ক্রাইম

ইনস্টাগ্রামে রিল পোস্ট করা নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ ! আর এই বিবাদের জেরে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন

ইনস্টাগ্রামে রিল পোস্ট করা নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ আর এই বিবাদের পর শুক্রবার উত্তর প্রদেশের বিজনোর জেলায় বছর ২৫ বয়সী এক মহিলা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে জেলার সেওহারা থানার অন্তর্গত একটি গ্রাম এলাকায়। গ্রামে একটি বিষাক্ত পদার্থ খেয়ে আত্মহত্যা করেছেন রিঙ্কু সাইনির স্ত্রী নীলম।এসএইচও বলেছেন যে ওই মহিলা ইনস্টাগ্রামে রিল তৈরি এবং পোস্ট করতে পছন্দ করতেন, যেখানে তাঁর স্বামী রিঙ্কু তাঁকে এটি করতে বারণ করেন। শুক্রবার এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধেছিল,আর তারপরে নীলম বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ রাজ্যেও একই রকম একটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে একজন ব্যক্তি তার স্ত্রীর গলা কেটে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে তর্কের পর ঝগড়া হওয়ায় এই সংঘর্ষ তৈরি হয়, এবং তাঁর পর হয় মৃত্যু।

পরিমল বৈদ্য নামে পরিচিত এই ব্যক্তি তাঁর স্ত্রী অপর্ণা বৈদ্য এবং তাঁদের দুই সন্তানের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের হরিনারায়ণপুরে থাকতেন।

স্ত্রীকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে দম্পতির ছেলে, ক্লাস করে বাড়িতে ফিরে তাঁর মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পুলিশ বলছেন যে, ছেলেটি তার মায়ের এমন অবস্থা দেখে প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা পুলিশকে ডেকে বলে যে, পরিমল একটি সবজি কাটার ছুরি ব্যবহার করে তার স্ত্রীকে আক্রমণ করেছিল, যিনি পরে আহত হয়ে মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.