জেলা

নেতাজি নগরের নর্মদা স্কুলে উত্তেজনা: নিরাপত্তা ও প্রশাসনিক অব্যবস্থার অভিযোগ অভিভাবকদের

দক্ষিণ কলকাতার নেতাজি নগর অঞ্চলের নর্মদা স্কুলে মঙ্গলবার ঘটে গেল ধুমধামার এক ঘটনা। স্কুলের অভ্যন্তরে অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের তুমুল বচসা এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিভাবকদের অভিযোগ, স্কুলে নেই কোনও পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা, যা শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।

এখানেই থেমে নেই অভিযোগের তালিকা। অভিযোগ উঠেছে, স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের ইচ্ছেমতো বদলি করছেন, প্রায়শই স্কুল বন্ধ করে দিচ্ছেন অভিভাবকদের না জানিয়েই। সম্প্রতি স্কুলের প্রিন্সিপালকে কোনও রকম পূর্বঘোষণা ছাড়াই সরিয়ে দেওয়াও উত্তেজনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে অভিভাবকরা ক্ষোভ পোষণ করলেও, কর্তৃপক্ষ কোনও সদর্থক উত্তর দেয়নি বলেই অভিযোগ।

স্থানীয় বাসিন্দারাও ঘটনার প্রতিবাদে সামিল হন। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি স্বনামধন্য স্কুলে এভাবে প্রশাসনিক বিশৃঙ্খলা ও নিরাপত্তার ঘাটতি কীভাবে চলতে পারে? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

অভিভাবকদের তরফ থেকে দাবি উঠেছে, স্কুলে অবিলম্বে ফায়ার সেফটির পূর্ণ ব্যবস্থা করতে হবে এবং স্কুল পরিচালনার স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। এই ঘটনায় শিক্ষা দফতরের দৃষ্টি আকর্ষণ হয়েছে কিনা, তা এখন দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.