জেলারাজনীতি

নরেন্দ্র মোদির সভার জন্য দফারফা খেলোয়াড়দের মাঠ, ক্ষোভে ফুঁসছে ক্রীড়া ও পরিবেশ মহল

দুর্গাপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক জনসভার জন্য ধ্বংসের মুখে ডিএসপি-র নেহরু স্টেডিয়াম! শুক্রবার এক সরকারি ও এক রাজনৈতিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। তবে সরকারি সভার তুলনায় রাজনৈতিক মঞ্চেই বেশি সময় কাটান তিনি।

এই জনসভার আয়োজনের জন্য গোটা মাঠে চলে সপ্তাহব্যাপী প্রস্তুতি। নির্মাণ করা হয় হ্যাঙ্গার ও মঞ্চ। এতে ক্ষতিগ্রস্ত হয় মাঠের ৪০০ মিটার অ্যাথলেটিক্স ট্র্যাক, ক্রিকেট পিচ, এবং মাঠের নিকাশি ব্যবস্থা। ফেলা হয় বালি ও পাথর— মাঠের প্রাকৃতিক কাঠামো কার্যত নিশ্চিহ্ন।

ক্রীড়াপ্রেমীদের তীব্র আপত্তি:
স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়ামহলের দাবি— এই মাঠে নিয়মিত অনুশীলন করেন বহু প্রতিভাবান অ্যাথলিট, ফুটবলার ও ক্রিকেটার। একে ‘খেলাধুলোর পবিত্র স্থান’ বলে দাবি করেন তাঁরা।

১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য ও বর্তমান সাংসদ কীর্তি আজাদ বলেন:

“কেন্দ্রীয় সরকারের কোনও ক্রীড়ানীতি নেই। ক্রীড়া উন্নয়ন নয়, ক্রীড়ার ভবিষ্যৎ নষ্ট করতেই বেশি আগ্রহী তারা।”

ক্রীড়া সংগঠক রণজিৎ গুহর আক্ষেপ:

“এই মাঠে বহু প্রতিভা জন্মেছে। রাজনৈতিক সভার নামে তার বারবার অপমান হচ্ছে। এটা কবে বন্ধ হবে?”

পরিবেশবিদদের হুঁশিয়ারি:
একটা খেলার মাঠ ধ্বংস করে জনসভা করা কখনই সমর্থনযোগ্য নয়। তাঁরা জানিয়ে দিয়েছেন— প্রয়োজনে পথে নামবেন প্রতিবাদে।

এখন যা অবস্থা, মাঠ স্বাভাবিক করতে সময় লাগতে পারে এক বছর।
নেহরু স্টেডিয়াম শুধু মাঠ নয়— দুর্গাপুরের ক্রীড়াতারার ইতিহাস, আর সেই ইতিহাসেই যেন কালো ছায়া ফেলে গেল মোদির সভা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.