বিদেশ

যেসব মহিলার স্তন বড়, তাঁদের ধরার নির্দেশ কিম জং উনের

উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের স্বেচ্ছাচারিতা যেন সীমা ছাড়াচ্ছে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শরীরের উপরও তাঁর অতি কড়া নিয়ন্ত্রণের কারণে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এবার একেবারে নারীদের শরীর নিয়ন্ত্রণে এনে তিনি দিয়েছেন এক অদ্ভুত ও নির্মম নির্দেশ।

প্রতিবেদন অনুযায়ী, কিম জং উন ঘোষণা করেছেন — দেশের যে মহিলাদের স্তন বড়, তাঁদের অবিলম্বে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে হবে। তাঁর মতে, স্তন প্রতিস্থাপন বা ব্রেস্ট এনলার্জমেন্ট একেবারেই ‘অ-সমাজতান্ত্রিক’ এবং ‘বুর্জোয়া’ কার্যকলাপ।

মহিলাদের জন্য নতুন আতঙ্ক
এই নির্দেশ জারি হওয়ার পর থেকেই উত্তর কোরিয়ার মহিলাদের মধ্যে ভয় ও উদ্বেগ বাড়ছে। খবর, যদি কারও স্তন প্রতিস্থাপনের প্রমাণ মেলে, তবে তাঁদের সরাসরি পাঠানো হবে গুলাগ বা শ্রমশিবিরে, যেখানে অপেক্ষা করছে নির্মম শাস্তি। ইতিমধ্যেই দু’জন মহিলা ও এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা চলছে।

গ্রেপ্তার চিকিৎসক আসলে কে?
অভিযুক্ত চিকিৎসক আসলে একজন মেডিকেল স্কুল ড্রপআউট। অভিযোগ, পড়াশোনা ছেড়ে তিনি অবৈধ প্লাস্টিক সার্জারির সঙ্গে যুক্ত হন। বাড়িতেই তিনি গোপনে অস্ত্রোপচার চালাতেন। তদন্তে উঠে এসেছে, তিনি চীনে তৈরি সিলিকন ও বিভিন্ন সার্জারির সরঞ্জাম ব্যবহার করতেন।

অন্যদিকে, গ্রেপ্তার হওয়া দুই মহিলা দাবি করেছেন— নিজেদের শরীরের সৌন্দর্য বাড়াতেই তাঁরা অস্ত্রোপচার করিয়েছিলেন। কিন্তু আদালত তাঁদের এই যুক্তি খারিজ করে দিয়েছে।

জনসমক্ষে অপমানের নির্দেশ
শুধু তাই নয়, কিম জং উন তাঁর অনুগামীদের নির্দেশ দিয়েছেন— মহিলাদের জনসমক্ষে অপমান করা হোক, যাতে কেউ আর ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নিতে সাহস না দেখায়।

গুরুতর প্রশ্ন
মানবাধিকারের আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে, এই নির্দেশ উত্তর কোরিয়ার নারীদের স্বাধীনতা ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত। কেবলমাত্র শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মহিলাদের টার্গেট করা একেবারেই মানবিকতার পরিপন্থী।

কিম জং উনের এই নতুন পদক্ষেপে বিশ্বজুড়ে ফের উঠছে প্রশ্ন— উত্তর কোরিয়ার মহিলাদের জীবন কতটা সুরক্ষিত?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.