জেলা

প্রয়াত বিধায়ক সুরজিত্‍ দত্তের মরদেহ আসছে আগরতলায়

আজ দুপুরে প্রয়াত বিধায়ক সুরজিত্‍ দত্তের মরদেহ আগরতলা নিয়ে আসার পর এমবিবি বিমান বন্দর থেকে প্রথমে নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। তারপর মহাকরণ ঘুরে তারপর বিজেপি পার্টি অফিস থেকে তাঁর বাসভবনে নেওয়া হবে। পরে রামনগর বিধানসভা কেন্দ্র থেকে মরদেহ নিয়ে শোক মিছিল বের হবে।

এদিন বিধায়ক সুরজিত্‍ দত্তের প্রয়াণে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য শোকে মর্মাহত হয়ে বলেন, “তাঁর প্রয়াণে ত্রিপুরাবাসী সহ রাজনৈতিক মহলের অপূরনীয় ক্ষতি হয়েছে। তাঁর এই কর্মময় জীবন ও অবদান ভারতীয় জনতা পার্টি চিরকাল মনে রাখবে।”

এদিন বিধায়ক সুরজিত্‍ দত্তের প্রয়াণে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য গভীর শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এমনকি এই কঠিন সময়ে শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.