বেঙ্গালুরু: ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ১-১ গোলে ড্র করল Bengaluru FC ও NorthEast United FC। শ্রীর কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়।
ম্যাচের ১৯ মিনিটে আশিক কুরুনিয়ানের পাস থেকে ব্রায়ান সানচেজের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। প্রথমার্ধে সেই লিড ধরে রাখে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে নর্থইস্ট। ৬৮ মিনিটে লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া সমতা ফেরান।
শেষদিকে দুই দলই জয়ের মরিয়া চেষ্টা চালালেও আর গোল আসেনি। বেঙ্গালুরুর গোলরক্ষক Gurpreet Singh Sandhu একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে হার থেকে বাঁচান এবং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এই ড্রয়ের ফলে বেঙ্গালুরু পয়েন্ট তালিকার চতুর্থ স্থানেই থাকল। অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেড গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে।
হেড-টু-হেড পরিসংখ্যানে শেষ দশ ম্যাচে বেঙ্গালুরুর জয় চারটি, নর্থইস্টের একটি এবং পাঁচটি ম্যাচ ড্র হয়েছে।
আইএসএলের এই লড়াই প্রমাণ করল—দুই দলের লড়াই সমানতালে হলেও ফিনিশিংয়ের ঘাটতিতেই জয়ের হাসি ফোটেনি কারও মুখে।
অপর একটি খেলায় সামনাসামনি হয়েছিল Kerala Blasters and Mumbai City। Kerala কে ১ গোলে হারিয়ে পুরো পয়েন্ট ঘড়ে তুলল Mumbai.







