দেশ

৬টি গাড়ির সংঘর্ষে ভারতীয় একটি পরিবার ঝলসে গেল কানাডার মাটিতে

মর্মান্তিক দুর্ঘটনায় কানাডার মাটিতে প্রাণ হারালো ভারতবর্ষের একটি পরিবার। গত সোমবার ডাকাত সন্দেহে দুষ্কৃতিদের ধাওয়া করতে গিয়ে ৬টি গাড়ির সংঘর্ষ হয়। সেখানেই প্রাণ হারায় ভারতীয় পরিবারের এক দম্পতি সহ নাতি। হুইটবির ৪০১ হাইওয়েতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।

সপ্তাহের শুরুতে বোম্যানভিলে মদের দোকানে ডাকাতি হয়। ঠিক তখনই হাতেনাতে এক সন্দেহজনকে গ্রেফতার করার উদ্দেশ্যে পুলিশ গাড়ি নিয়ে ধাওয়া করে। সেই সময় একাধিক গাড়ির সংঘর্ষ হয়। প্রাণ হারায় অভিযুক্ত যুবক। পাশাপাশি একটি গাড়িতে ছিল ভারতীয় এক পরিবার। সেই গাড়িতে আগুন লেগে যায়। তারমধ্যে বৃদ্ধ দম্পতি ও তার নাতি দগ্ধ হয়ে যায়। এছাড়াও এই গাড়িতে থাকা শিশুটির মা ও বাবা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এমনকি প্রাণ হারিয়েছে ৩৮ বছরের আরো এক যাত্রী। তবে এদের মধ্যে কারোরই পরিচয় প্রকাশ করেনি প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.