পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না গ্রামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, নাম দেবেস দাস। জানা যায় গতকাল রাতে ওই ছেলেটির পরিবার কালীপুজোর একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিল।
পরিবারের লোকজন বাড়ি ফিরে এসে ওই পরীক্ষার্থীকে বাড়িতে দেখতে না পাওয়ায় রাত বারোটার সময় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পর গলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় বাড়ি ফিরে আসে। পরিবারের লোকজন দেখতে পেয়ে আহত অবস্থায় ময়না হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কোথায় কিভাবে এমন ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত তা জানা যায়নি। কিন্তু ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আহত থাকায় গতকাল পরীক্ষা দিতে পারল না। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।







