গত কয়েকদিন ধরেই গোটা রাজ্য তথা দেশ উত্তাল হয়ে রয়েছে আরজিকর হাসপাতালে ধর্ষণের ঘটনায়। এই ঘটনায় এখনো পর্যন্ত দোষীর শাস্তি দাবিতে বিক্ষোভের রয়েছে রাজ্যের প্রায় সমস্ত হাসপাতালে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে অনেক চিকিৎসকেরাই। তার মধ্যে মুর্শিদাবাদে ফের উঠে এলো গণধর্ষণের অভিযোগ। এবার এরকমই একটা অভিযোগে উঠে এলো মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকা থেকে। রীতিমতো যুবককে কাজের সঙ্গে বেঁধে রেখে যুবতীকে গণধর্ষণ করে একদল দুষ্কৃতী।
শনিবার স্কুল ছুটি হওয়ার পর তরুণী বেরিয়ে এসে তার প্রেমিকের সঙ্গে দেখা করে। এরপর দুজনে মিলে একটি জায়গায় গিয়ে নিজেদের মধ্যে সময় কাটাতে থাকে। ঠিক সেই সময় এক দল দুষ্কৃতী মধ্যক অবস্থায় তাদের উপর চড়াও হয়। এমনকি তাদেরকে ক্রমাগত বিরক্ত করতে থাকে। এরপর ওই যুবক ও তার প্রেমিকাকে ভয় দেখায় দুষ্কৃতীরা। তারপরেই তরুণীকে পাটের জমিতে পেলে গণধর্ষণ করে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীর দল।
পরে বাড়ি ফিরে পুলিশের দারস্ত হয় নির্যাতিতার পরিবার। ইতিমধ্যেই পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে কে বা কারা এরকম ধরনের ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে কোনোভাবে প্রেমিকের হাত রয়েছে কিনা সেই বিষয়টাও তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।







