ক্রাইমজেলা

তীব্র আতঙ্ক ! বেলডাঙ্গা স্টেশনে ঢোকার মুখে ট্রেন লক্ষ্য করে ছোড়া হলো পাথর

বেলডাঙায় ট্রেনে আতঙ্ক ! হামলা চালায় দুষ্কৃতীরা। কলকাতা-লালগোলা ধনধান্য এক্সপ্রেসে হামলা ! এই ট্রেনকে লক্ষ্য করে পাথর বৃষ্টির অভিযোগ উঠেছে। বেলডাঙা স্টেশনে ঢোকার মুখেই পরপর এই ট্রেনে পাথর ছোড়া হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বেলডাঙা থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা এই ট্রেনের ওপর পাথর ছোড়ে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, কলকাতা-লালগোলা ধনধান্য এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল । কিন্তু রবিবার রাতে ট্রেনটি যখন বেলডাঙ্গা স্টেশনে ঢুকছে , তখন পাথর ছুঁড়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে পাথর ছোড়া হয়েছে ট্রেনের সেকেন্ড ক্লাস কমপার্টমেন্টে । এই ঘটনায় , রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা ।

ট্রেনের এক যাত্রী জানান , “জানলার পাশে বসেছিলাম। হঠাৎ করে আমার পাশ দিয়ে একটা পাথর বেরিয়ে গেল। প্রথমে কী ছিল বুঝতে পারিনি পরে দেখা গেল পাথর পড়ে রয়েছে। ” হকারদের কথায় , বেলডাঙ্গায় মাঝে মধ্যেই এরকম কান্ড হয় । ট্রেনের আরেক যাত্রী জানান , “বেলডাঙায় যখন ঢুকছিল সেইসময় ডানদিক থেকে পাথর ছোড়া হয়।”

কারা এইভাবে ট্রেনে পাথর ছুটল ? কারা যুক্ত এই ঘটনার সঙ্গে ! ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.