ক্রাইম

ইউটিউব পাঠেই কোটি টাকার কারবার, পুলিশি জালে গ্রেপ্তার ৪

প্রযুক্তির যুগে ইউটিউব আমাদের নিত্যনতুন জ্ঞানের পাঠশালা। কিন্তু এরই আবার অন্ধকার দিকটি কতটা ভয়াবহ হতে পারে, তার এক অবিশ্বাস্য নজির মিলল তেলেঙ্গানায়। শহরের উপকণ্ঠে এক ভাড়া বাড়িতেই ‘টাকার কারখানা’ বানিয়ে বসেছিলেন এক ব্যক্তি। তবে শেষরক্ষা হয়নি; ৬.৭৮ কোটি টাকার জাল নোটের পাহাড় সমেত গ্রেপ্তার পুলিশি জালে।
এই চাঞ্চল্যকর ​ঘটনায়, মূলচক্রী মাদুপোজু কারণাকর। এই ‘ডিজিটাল জালিয়াত’ আসল ৫০০ টাকার নোটকে নিখুঁতভাবে অনুকরণ করে তার উপরে কারুকাজ করত , আর তারপর ইউটিউবের টিউটোরিয়াল দেখে প্রিন্টারে নিখুঁত জাল নোট তৈরি—পুরো প্রক্রিয়াটি সে একাই আয়ত্ত করেছিল। সঙ্গোত প্রশিক্ষণ নয়, বরং ইন্টারনেটের সহজলভ্যতা তাকে বানিয়ে তুলেছিল অপরাধ জগতের এক কুশলী কারিগর।
​কুন্টলুরের সেই ভাড়া বাড়িটিতে চলত কারবার। তবে শুধু জাল নোট ছাপিয়েই থেমে থাকেনি এই চক্র। ক্রেতাদের বিশ্বাস অর্জনের জন্য তারা আসল টাকার প্রলোভন, কখনো ভুয়া আইডি কার্ড, আবার ওয়াকিটকি আর খেলনা পিস্তল হাতে ‘পুলিশ’ সেজে চম্পট দিত। অপরাধের এই গোলকধাঁধায় রকমারি ফন্দি এঁটে তারা বাজার কাঁপানোর পরিকল্পনা করেছিল।
অবশেষে পুলিশি অভিযানে কালার প্রিন্টার, স্ক্যানার, ল্যাপটপ, কাটিং টুলস, ল্যামিনেশন মেশিন এবং বিপুল পরিমাণ জাল ৫০০ টাকার নোট (মোট ৬.৭৮ কোটি টাকা) উদ্ধার করা হয়। জাতীয় সড়কে (NH 65) রামোজি ফিল্ম সিটির কাছে শাদনগর এসওটি (SOT) এবং পুলিশ একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। সেখান থেকে ৮ লাখ টাকার জাল নোট সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মূল আস্তানায় অভিযান চালিয়ে বাকি কোটি কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। ঘটনায় মূল অভিযুক্তের পাশাপাশি চিন্নোল্লা মাণিক্য রেড্ডি, চেরুকুপল্লি রথাকর রেড্ডি, করনম অজয় কুমার নামে আরো ৩ ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পুলিশ বাকি আরো ৩ পলাতকের অনুসন্ধান চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.