চাকদা: দারিদ্র্য আর অপূর্ণ ইচ্ছার যন্ত্রণায় আত্মঘাতী এক MA পাস যুবতী। শুক্রবার সন্ধ্যায় চাকদা থানার চাদুরিয়া ১ গ্রাম পঞ্চায়েতের মলিচাগড় গ্রামে নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই যুবতীর।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার স্থানীয় একটি দোকানে এক জামা পছন্দ হয় যুবতীর। কিন্তু অর্থাভাবে তা কিনে দিতে পারেননি তাঁর মা। এরপরই মা’কে আত্মীয়ের বাড়ি পাঠিয়ে, ফাঁকা ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবতী।
শনিবার মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে চাকদহ থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় চাদুরিয়া এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।







