বিনোদন

সন্তানের আগে বউ – পরী-রাজ সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন স্বয়ং শরিফুল !

নিজস্ব সংবাদদাতা : এক সপ্তাহ আগে অর্থাৎ ১১ই আগস্ট পরীমণি তার ছেলের এক বছরের জন্মদিন খুব ধুমধাম করে অনুষ্ঠনটি পালন করেছিলেন। সেই অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন নায়িকা। অনেক নামিদামি লোকেরা এসেছিলেন অনুষ্ঠানে। কিন্তু একজনকে দেখা যায় নি ওই ভিড়ে। এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয় অন্দরমহলে। রাজ্যের বাবা কেন অনুষ্ঠানে আসেন নি? অনেকেরই প্রশ্ন, পরীর সাথে রাজের সম্পর্কে এমন কি সমস্যা হয়েছে? যার জন্য ছেলের জন্মদিনে বাবা এলেন না! এই বিষয় নিয়ে এতো দিন কোনো কথা বলেন নি শরিফুল। তবে ছেলের জন্মদিনের আগের দিন পরীর বাড়ি গিয়েছিলেন তিনি। এমন কি কলকাতা থেকে আনা অনেক উপহার দিয়েছেন তার ছেলেকে। যদিও শোনা যায় যে পরী নাকি তাকে বাড়ির মধ্যেই ঢুকতে দেন নি। নায়িকা বরাবর ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্টবাদী। কিন্তু এই বিষয় নিয়ে এত দিন কোনো কথা বলেন নি রাজ। এবার এই নিয়ে কথা বললেন।

বাংলাদেশি সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’র সাক্ষাৎকারে তিনি বলেন যে,আমি কেন যাই নি, কি জন্য যাই নি, তা আমি জানি। এই বিষয় নিয়ে বাইরের কেউ কিছু বুঝবে না। তা নিয়ে কথা বলে কোনো লাভ ও নেই। আমি কিছু বললেও লোকে তা বিশ্বাস করবে না। সবার অভিযোগ থাকতে পারে,কিন্তু আমি কলকাতা থেকে ফিরে অনুষ্ঠানের আগের রাতে বাবা হিসেবে ছেলের সাথে দেখা করে এসে ছিলাম। তার সঙ্গে অনেক সময় কাটিয়ে ছিলাম।’

কিছু দিন আগে পরী-রাজ সম্পর্কে জানিয়েছেন যে তার সঙ্গে সম্পর্ক না থাকলেও ছেলের সাথে রাজের যোগাযোগ থাকবে। এ বিষয়ে রাজ বলেন যে ,’ মানে কি? আমি আগে পরীকে বিয়ে করেছি। ওর সঙ্গে আমার সম্পর্ক আগে। তার পর তো সন্তানের সঙ্গে সম্পর্ক। সত্যি কথা যে পরী সব কিছু ছেড়ে দিয়ে সন্তানকে নিয়ে সব সময় সেলিব্রেশন করছে। যা আমার খুব ভালো লাগে।” আমি পরীকে রাজ্যের মতো একটা উপহার দিতে পেরেছি। তা নিয়ে আমি গর্বিত। কিন্তু নিজের জীবনে আর কোনো সমস্যা তিনি চান না। এমনকি ছেলেও বড় হচ্ছে। তাই সেই কথা ভেবে তিনি এমন কোনো কাজ করবেন না, যার জন্য তার ছেলে জীবনের উপর প্রভাব পরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.