জেলা

ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর ; সাময়িক শান্তির পরে আবারও নতুন উত্তেজনা !

নিজস্ব সংবাদদাতা: দুসপ্তাহের সাময়িক শান্তির পরে আবারও নতুন করে মণিপুরে শুরু হয়েছে উত্তেজনা। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটি গত তিন মাস ধরে গোষ্ঠীর হিংসার আগুনে জ্বলছিল। আজ ফের সকালে সে রাজ্যের উখরুল জেলায় দুই গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের মধ্যে চলে গুলি বর্ষণ। লড়াই থামার পর,দেখা যায় যে কুকি অধ্যুষিত থোয়াই গ্রামের তিন বাসিন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।পরে ওই তিন বাসিন্দাকে মৃত অবস্থাতে পাওয়া যায়।

এই ঘটনার পর মণিপুরে আবারও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।কুকি সংগঠনগুলির দাবি,ওই তিনজন বাসিন্দাকে মেইতেইরা খুন করেছে । গ্রামে নতুন করে অশান্তি সৃষ্টির কারণে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। যাতে অশান্তির সুর বেশি দূর ছড়িয়ে পরতে না পারে। যে বাসিন্দাদের মৃত্যু হয়েছে তারা তিনজনই যুবক। তাঁদের নাম জামখোগিন হাওকিপ, থাঙখোকাই হাওকিপ এবং হ্যালেনসন বাইতে।

প্রসঙ্গত,গত ৩রা মে মণিপুরে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির তৈরি হয়।মণিপুর হাই কোর্ট, রাজ্য সরকারকে মেইতেইদের তফসিলি জনজাতিদের মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এর পরেই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতায় পথে নামে। সেই ঘটনাকে কেন্দ্র করে,আজকের সংঘাতের সূচনা হয় সেখানে।মণিপুরের আদি বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি, জ়ো-সহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের (যাদের অধিকাংশই খ্রিস্টান) সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় দু’শো জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়ার সংখ্যা প্রায় ৬০ হাজার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.