নিজস্ব সংবাদদাতা: মনিপুরে মহিলাদের উপরে অকথ্য অত্যাচার এবং হত্যার প্রতিবাদে রাজ্য সরকারের সাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে এক প্রতিবাদ মিছিল বের করে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। এই মিছিলটি শুরু হয় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এর সামনে দার্জিলিং মোড় থেকে। এদিন এই বিশাল মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সকল মহিলা নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ সহ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সকল মহিলা নেত্রী।
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য্য জানান এই দেশে যে মনিপুরের মতন ঘটনা ঘটে যেতে পারে সেটা আমরা ভাবতেই পারি না, এই ঘটনা গোটা দেশের জন্য লজ্জাজনক। মহিলাদের উপর যেভাবে অত্যাচার করা হল সেটা আমরা ভাবতেই পারি না। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বর্তমানে কি পরিস্থিতি আছে ভারতে এই বিজেপীর আমলে। যে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে সেই দেশে কিভাবে এই অবস্থা হয়? দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান,এত দুর থেকে শুধুমাত্র খবর দেখেই বোঝা যায় মনিপুরের মহিলাদের বর্তমান পরিস্থিতি। দেখলে আমাদের আদিম যুগের মানুষেরাও একেবারে লজ্জায় মাথা নীচু করবে। কোন প্রতিবাদ নেই। তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মেনে প্রতিবাদে নেমেছে।
গতকালও আবার নতুন করে মনিপুরে হিংসা ছড়িয়ে পড়ছে। আবার উত্তেজনা,আবার ভীত সাধারন মানুষ। বিজেপী সরকার এত কথা বলছে অথচ এই ঘটনা নিয়ে একেবারেই চুপচাপ। এর জবাব বিজেপীকে দিতেই হবে। মনিপুরে যে ঘটনা ঘটেছে সেটা স্বাধীনতার পরে সবচাইতে বেশী লজ্জার ঘটনা। মানুষের বাক রুদ্ব হয়ে গেছে। তাই এবারে সব মানুষ রাস্তায় নামবে। এইভাবে দিনের পর দিন মানুষ এই ধরনের অত্যাচার মেনে নেবে না। এই হিংসা কোথায় ছড়িয়ে গেছে সেটা একমাত্র মনিপুরে গেলেই বুঝতে পারা যাবে। প্রধানমন্ত্রীকে এই জঘন্যতম ঘটনার জন্য জনসামক্ষে আসতে হবে বলে জানান তিনি।







