নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যব্যাপী রাখি বন্ধন উৎসব এর মাধ্যমে সংস্কৃতি দিবস উদযাপন চলছে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার,মেমারি পৌরসভার সহযোগিতায় মেমারি বামুনপাড়া মোড় ও চকদিঘী মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। একইভাবে মেমারি ১ ব্লক প্রশাসন এবং মেমারি ১ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে গন্তার ২ গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর বাজারে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। মেমারি পৌরসভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলরবৃন্দ। ব্লকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, মেমারি ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ড. আলী মোহাম্মদ ওয়ালী উল্লাহ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বসন্ত রুইদাস, মেমারি ১ নং ব্লক যুব আধিকারিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নিত্যানন্দ ব্যানার্জী সহ মেমারি ১ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাবৃন্দ, দশটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানবৃন্দ এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যগণ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের পর বিভিন্ন ধর্মের মানুষের হাতে রাখি পরিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় এবং চারটি ক্লাবকে ফুটবল তুলে দেয়া হয়। এবং পথ চলতি মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় ও লোকশিশ্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
Read Next
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Related Articles
Check Also
Close







