নিজস্ব সংবাদদাতা :-পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে পুলিশ দিবসে সাইবার ক্রাইম নিয়ে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পূর্ব বর্ধমান জেলার,খণ্ডঘোষের হুরিয়া পাবলিক হাই স্কুলে উক্ত সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে শুক্রবার উপস্থিত ছিলেন, এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী। অনুষ্ঠানে সিআইসি সুব্রত ঘোষ, ওসি খণ্ডঘোষ সুব্রত বেরা, খণ্ডঘোস থানার মেজ বাবু সাকবির আহমেদ ওই স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ যশ উপস্থিত ছিলেন । সাইবার ক্রাইম, সাইবার চিটিং নিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে বিশেষ আলোচনা করেন সুপ্রভাত চক্রবর্তী। বিভিন্ন ক্রাইম থেকে ছাত্রছাত্রীরা আগামীতে কিভাবে বাঁচতে পারবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। ছাত্র-ছাত্রীদেরকে হেলমেট পড়ে মোটরসাইকেল চালাতে এবং তাদের গার্জেন না যাতে হেলমেট পড়ে মোটরসাইকেল চালায় সেই বিষয়েও আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেন খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ সুব্রত বেরা। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে সাবধান করে সঠিক পথ অবলম্বন করে চলার পরামর্শ দেন খণ্ডঘোষ থানার মেজবাবু সাকবির আহমেদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবী মোল্লা শফিকুল ইসলাম।
Read Next
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
November 18, 2026
১১টি গরু নিয়ে গভীর রাতে ছোট হাতি গাড়িতে যাত্রা! বেলদায় পুলিশের অভিযানে গ্রেফতার দুই, আটক গাড়ি
November 18, 2026
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল মারুতি ভ্যান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
November 18, 2026
ভুল রক্ত দেওয়ার অভিযোগ, শেষরক্ষা হল না! জলপাইগুড়ির হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
November 17, 2026
বিয়ের আগেই দেবাংশুর বাড়িতে কার্তিক! প্রতিমার ছবি পোস্ট করে বিশেষ বার্তা তৃণমূলের প্রাক্তন যুবনেতার
November 16, 2026







