রবিবার সকালে সল্টলেকের মিউনিসিপাল স্কুলের সামনে এবং বিধাননগর পৌর নিগমের সামনে ব্লিচিং ছড়িয়ে এবং জঞ্জাল পরিষ্কার করে ডিঙ্গি নিধানের জন্য পথে নমলো বিজেপি।
বিধান নগর পৌর নিগমের ওপর ক্ষোভ উপরে দিলেন মন্ডল প্রেসিডেন্ট সঞ্জয় পয়রা। সঞ্জয় পয়রা জানালেন বিধাননগরের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগ জনক ভয়াবহ। বিধাননগর পৌর নিগামে যে কটা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের ঘরে ঘরে জ্বরl জঞ্জাল ঠিক মতো সাফাই হচ্ছে না। বিভিন্ন জায়গায় জমা জল। ডেঙ্গি পরিস্থিতি সঠিক যে পরিসংখ্যান সঠিক যে তথ্য রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক মানুষের সামনে আনছেন না। ডেঙ্গি নিয়ে কেন্দ্রের কাছে যে রিপোর্ট দেওয়ার কথা সেটাও তারা আজ দেবো কাল দেবো করে তালবাহানা করছে।মানুষ মারা যাচ্ছে হাসপাতালে বেড নেই।







