অফবিট

অবাক বিশ্ব! লক্ষ টাকা খরচ করে এ কি শখ পূরণ করলো যুবক

এই জগতে কত কী না ঘটে! কুকুর এর পর এবার নেকড়ে সাজলেন এক যুবক। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ইচ্ছা থাকে। তাই বলে ইচ্ছা পূরণ করতে ভারতীয় টাকার প্রায় ১৮ লক্ষ টাকা ব্যায় করে বসলেন একজন ব্যাক্তি?
জাপানের এক ব্যাক্তি শিয়াল সাজার ইচ্ছে বাস্তবায়িত করতে প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে ফেললেন। সোশ্যাল মিডিয়াতে স্টোরি পোস্ট করতেই মুহূর্তের মধ্যেই এই ছবি ভাইরাল হয়ে যায়।
সূত্রের খবর, ওই ব্যক্তির পছন্দের প্রাণী ছিল নেকরে। সেই ব্যক্তির নাকি দু’পা ছেড়ে চার পায়ে হাঁটতে ইচ্ছা করছে, তাই তিনি শিয়াল সাজার সিদ্ধান্ত নিলেন,তবে তা একেবারের জন্য নয়। বিখ্যাত কস্টিউম ডিজাইন সংস্থা “Zeppet” এই নেকড়ের কস্টিউম তৈরি করেছে।

এই নেকড়ের কস্টিউম যিনি কিনেছেন তিনি তার নাম প্রকাশ্যে আনতে চাননি। তবে তিনি বলেন,” তার নাকি ছোট বেলা থেকেই পশুপাখিদের প্রতি ভালোবাসার ফল এটি। তিনি ছোট বেলা থেকেই টেলিভিশনে অনেক মানুষকে প্রাণী সাজতে দেখেছেন। তখন থেকেই তিনি এমন স্বপ্ন দেখতেন।”
তিনি আরও বলেন যে, তিনি যে নেকড়ে সাজবে, সেটি যে কস্টিউম তা যেনো না বোঝা যায়, তাই কস্টিউম টি নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে।”
কস্টিউম সংস্থা থেকে জানানো গেছে, ওই ড্রেসটি তৈরি করতে ৫০ দিন সময় লেগেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.