দেশ

দীর্ঘ ছয় বছরের লড়াই শেষে নাগরিকত্ব পেলেন প্রৌঢ়া

ভোটার কার্ড বা আধার কার্ডে অনেকেরই নাম অথবা ঠিকানা ভুল থাকে। অনেকেই আছেন যারা বিষয়গুলিকে গুরুত্ব দেন না। কিন্তু এর পরিণাম যে কতটা খারাপ হতে পারে তার নিদারুণ উদাহরণ দুলুবি বিবি।

তার নামে একাধিক ভোটার কার্ড, প্রত্যেকটা কার্ডে নামের বানান আলাদা আলাদা। আর তাতেই সন্দেহ হয় ফরেনার্স ট্রাইব্যুনালের। বাস আর কি ৫০ বছরের দুলুবি বিবির ঠাই হয় শিলচরের ডিটেনশন সেন্টারে।

অসমের কাচার জেলার উধারবন্ড এলাকার বাসিন্দা দুলাবি বিবি। লোকের বাড়িতে রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। স্বামী, ছেলে -মেয়ে, নাতি-নাতনি নিয়ে ছিল তার ভরা সংসার।

২০১৭ সালে অসমের দুলুবি বাংলাদেশি নাগরিক এবং ভারতে তিনি অবৈধ ভাবে প্রবেশ করেছিলেন বলে ঘোষণা করেছিল অসমের শিলচর জেলার ফরেনার্স ট্রাইব্যুনাল। এরপর ২০১৮ সালে গ্রেফতার করা হয় তাকে। ডিটেনশন সেন্টারে থাকার সময় তিনি শুরু করেন আইনি লড়াই।

পরে তিনি সুপ্রিম কোর্টে মামলা করলে তাকে জামিন মুক্তি দেয়। এরপর দুলুবি বিবি গুয়াহাটি হাইকোর্টে দ্বারস্থ হন।
তিনি তারপর চলে দীর্ঘ লড়াই। শুনানির পর সমস্ত সাক্ষ্য-প্রমাণ অনুযায়ী দুলুবি বিবিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.