জেলা

পিংলায় গাড়ীর চাকায় পিষ্ঠ হয়ে মৃত বাইক চালক!

নিজস্ব সংবাদদাতা: গতকাল সন্ধ্যেয় ময়না মুন্ডুমারী রাজ্য সড়কে কেলেয়াড়া বাজারের পাশে গাড়ীর চাকায় পড়ে মৃত্যু হল এক বাইক চালকের। মৃত বাইক চালকের নাম রামপদ ঘোড়াই (৫৩)। ৫নং মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ছোটোখেলনা গ্রামের বাসিন্দা।

 

ময়না মুন্ডুমারী রাজ্য সড়ক সংস্কারের কাজ চলছে বর্তমানে। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে এক বাইক আরোহী ছিটকে পড়ে রাস্তার কাজে যুক্ত জল দেওয়া ট্রাকের চাকার তলায়।

স্থানীয়রা এসে তৎক্ষনাৎ দূর্ঘটনাগ্রস্থ বাইক আরোহীকে পিংলা ব্লক হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় জেলা সদর মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রুগীকে স্থানান্তরিত করা হলেও, চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। বলাবাহুল্য এলাকায় ব্যাবসায়ী হিসেবে পরিচিত ছিল মৃত রামপদ ঘোড়াই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.