রাজনীতিরাজ্য

‘ওঁর মতো প্রতিভা বাংলায় আগে আসেনি’, ফের মুখ্যমন্ত্রীকে কড়া নিশানায় দিলীপ

গতকাল অর্থাৎ মঙ্গলবার মিষ্টি ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মিষ্টিকে ‘বাংলার পরিচয়’ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মিষ্টি বানাতে পারেনও তিনি এও বলেন। এবাত এই প্রসঙ্গেই কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত উল্লেখ্য, দত্তপুকুরে বোমা বিস্ফোরণের ঘটনায়ও গতকাল মুখ্যমন্ত্রীর প্রতি বিস্ফোরক মন্তব্যে সামিল হন দিলীপ। তাঁর উবাচ, ‘পশ্চিমবঙ্গে বিস্ফোরণ কোনও নতুন ব্যাপার নয়। লোকে দীপাবলি বা সংক্রান্তিতে বোমা ফাটায়। আমরা সারা বছর ফাটাই। মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কিছু বলবেন না।’

একের পর এক তোপ বিরোধী শিবিরের তরফ থেকে। অস্বস্তিতে রাজ্য সরকার। দিলীপের মন্তব্য, ‘মুখ্যমন্ত্রী আমাদের বাংলার ইতিহাসে এই জন্য অমর হয়ে থাকবেন। তাঁর মত প্রতিভা এর আগে বাংলায় আসেনি। উনি চা বানাতে জানেন। মিষ্টি বানাতে জানেন। জুতো সেলাই জানেন, গান গাইতে পারেন, নাচতে জানেন। আর কী করে ভোটে জিততে হয় পা ভেঙ্গে, সেটাও জানেন। এখন তিনি নতুন ইতিহাস তৈরি করছেন। রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিচ্ছেন। নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়ে নিচ্ছেন। আমার মনে হয় রাহুল গান্ধীকে নিয়ে আমাদের এবার চিন্তা করতে হবে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.