পরিত্যক্ত স্থান থেকে সদ্যজাতর উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে। প্রসঙ্গত জানা গিয়েছে বুধবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ওয়ার্ড নম্বর ৩৬ নিরঞ্জন নগর এলাকাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।একটি পরিত্যক্ত জায়গায় কেও বা কারা ব্যাগের মধ্যে একটি সদ্যোজতকে ফেলে যায়। এলাকাবাসীরা এই বিষয়ে জানিয়েছেন,সেই পরিত্যক্ত জায়গার পাশে আছে বহুতল বিল্ডিং , সেখান থেকে কিছু রাজমিস্ত্রিরা সেই ব্যাগটির ভিতরে শিশুটিকে নাড়াচাড়া করতে দেখতে পান। এরপর তারা দ্রুত সেখানে ছুটে যায় ও তারা দেখতে পান সেই ব্যাগের ভেতর একটি সদ্যোজাতকে। এলাকাবাসীরা দ্রুত, সদ্যোজাতটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন শিশুটির সদ্যজাত শিশুটি সুস্থ রয়েছে। পাশাপাশি ঘটনার খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। তবে কে বা কারা সদ্যোজাতটিকে সেখানে ফেলে গিয়েছিল সেই বিষয়ে জানা যায়নি।
Read Next
November 14, 2026
মেয়ের অভিযোগে গ্রেফতার বাবা! নদিয়ায় ২১ বছরের তরুণীকে হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য
November 14, 2026
গুয়াহাটিতে হাড়হিম করা কাণ্ড: মাকে ধারালো অস্ত্রে কুপিয়ে বহুতল থেকে ঝাঁপ নবম শ্রেণির ছাত্রের
November 13, 2026
ফ্ল্যাটে একা পেয়েই নৃশংস হামলা! ইস্ত্রি দিয়ে থেঁতলে খুন রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তার স্ত্রী, জালে প্রতিবেশী
November 13, 2026
৪০ বছরের পুরোনো বিবাদের জের! গুরুগ্রামে যুবককে পিটিয়ে আধমরা করে বাড়ির দরজায় ফেলে গেল দুষ্কৃতী
November 12, 2026
পলাতক অভিযুক্তের মদতে ফের হামলা, ছাদ থেকে ফেলে দেওয়া হলো গণধর্ষণের শিকার তরুণীকে!
November 12, 2026
প্রতিবাদ করতেই ভয়াবহ পরিণতি! চলন্ত লোকাল ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, চাকায় কাটা পড়ল হাত, গ্রেফতার অভিযুক্ত
Related Articles
Check Also
Close







