খেলাধুলা

এক নজরে T20 বিশ্বকাপ ২০২৪ এ অংশগ্রহণ করা দলের নাম

ওডিআই বিশ্বকাপ(ICC ODI World Cup 2023) শেষ, এখন ক্রিকেট ভক্তদের জন্য ২০২৪ এ রয়েছে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (ICC T20 World Cup 2024)।
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ঠিক হয়ে গেছে যে কোন কোন দেশ অংশগ্রহণ করবে। ২০ টি দলের মধ্যে ১২ টি দল সরাসরি জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরমধ্যে স্বাগতিক দেশ হিসেবে ইউ এস এ এবং ওয়েস্ট ইন্ডিজ ও রয়েছে। এবং সাথে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, ও শ্রীলঙ্কা। আটটি দলের বাইরে আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ পেয়েছে আফগানিস্তান এবং বাংলাদেশ। এছাড়া বাকি ছিল মোট আটটি স্থান। ওই বাকি আটটি দল হিসাবে কোয়ালিফাই করেছে অ্যাসোসিয়েট নেশনের দলগুলি। এই ২০ টি দলকে ৪ টি গ্রুপে ভাগ করা হবে।

টি-২০ বিশ্বকাপ ২০২৪ এর জন্য ২০ টি দল:

ইউএসএ (স্বাগতিক), ওয়েস্ট ইন্ডিজ (স্বাগতিক), ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আফগানিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, নেপাল, কানাডা, ওমান, নামিবিয়া এবং উগান্ডা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.