বেকারিতে গ্যাস সিলিন্ডারের পাইপলাইন লিক করে সাংঘাতিক বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার রাঙ্গারেড্ডিতে করাচি বেকারিতে।
আজ বৃহস্পতিবার তেলাঙ্গানার রাঙ্গারেড্ডিতে করাচি বেকারিতে সিলিন্ডারের পাইপ লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তড়িঘড়ি দৌড়ে আসেন। এসে প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দমকল ঘটনাস্থলে উপস্থিত হয়। দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে। এরপর স্থানীয়রা ১৫ জন আহত কর্মীদের তড়িঘড়ি উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডাকেন। এরপর বেকারি ম্যানেজার আহত কর্মীদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।







