নতুন শহর তাজপুরের এক হোটেল থেকে এক বিরাট মধুচক্রের ব্যাবসা উদ্ধার করলো পুলিশ। হোটেলে হানা দিয়ে ১৬ জন যুবতীকে উদ্ধার করা হয়েছে। তার পাশাপাশি মালিক সহ ৭ জন’কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টা নাগাদ কাঁথি মহাকুমা পুলিশ এই অভিযান টি করেছে।
মঙ্গলবারের অভিযানে গ্রেফতার হয়েছেন দুই ভাই হোটেলের লিজ মালিক মন্দারমণির ডেরা গ্রামের সমীর প্রধান ও সোমনাথ প্রধান সহ একাধিক অভিযুক্ত। উদ্ধার করা যৌনকর্মীদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা, দার্জিলিং, ক্যানিং, বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে।
এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেছেন, “তাজপুরের একটি হোটেলে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেওয়া হয়। সেখান থেকে রাজ্যের বিভিন্ন এলাকা ১৬ জন যুবতীকে উদ্ধার করা হয়েছে।”







