কলকাতা

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৩ টি ঝুপড়ি

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৩ টি ঝুপড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৮টা নাগাদ পার্ক সার্কাসের তপসিয়া রোড সাউথের মারুতি বাগান এলাকায়।

সূত্রের খবর, প্রথমে একটি ঝুপড়িতে আগুন লাগে। কিন্তু আগুনের তিব্রতা এতটাই বেশি ছিল তাতে আরো দুটি ঝুপড়িতে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই দমকলের ৪ টি ইঞ্জিন। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে আগুন লাগার এই ঘটনা কলকাতায় প্রথম নয়। এর আগে গত বুধবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি উড়ালপুলের নীচে একটি অস্থায়ী দোকানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধার। নোনাপুকুরে একটি বহুতলে আগুন লেগে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.