খেলাধুলা

সার্বিয়ার দ্বিতীয় স্বর্ন পদক, অলকারাজকে হারিয়ে ফাইনাল জিতলেন নোভাক জোকোভিচ

প্যারিস অলিম্পিক ২০২৪-এ নোভাক জোকোভিচ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখালেন। ফাইনালে স্পেনের তরুণ প্রতিভা কার্লোস অলকারাজকে ৭-৬, ৭-৬ সেটে পরাজিত করে সোনার পদক জিতেছেন এই সার্বিয়ান তারকা।

৩৭ বছর বয়সী জোকোভিচ এর আগে টেনিসে সমস্ত বড় শিরোপা জিতেছেন, কিন্তু অলিম্পিকের সোনার পদক ছিল তার একমাত্র অপ্রাপ্তি। এবার প্যারিসে সেই স্বপ্ন পূরণ হলো। এই জয়ে তার ক্যারিয়ারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপার সংখ্যা দাঁড়ালো ২৪-এ, যার মধ্যে রয়েছে ১০টি অস্ট্রেলিয়ান ওপেন, ৩টি রোল্যান্ড-গ্যারোস, ৭টি উইম্বলডন, এবং ৪টি ইউএস ওপেন।

জোকোভিচের অন্য অর্জনগুলোও বিশাল। তিনি ৭ বার এ টি পি ফাইনালস জিতেছেন, ৮ বার বছর শেষে নম্বর ১ র‍্যাঙ্কিং অর্জন করেছেন, এবং ২ বার ক্যারিয়ার গোল্ডেন মাস্টার্স জিতেছেন। এছাড়া তিনি সার্বিয়াকে ১টি ডেভিস কাপ শিরোপা এনে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি টেনিসের ইতিহাসে সর্বাধিক ৪২৮ সপ্তাহ নম্বর ১ র‍্যাঙ্কিং ধরে রেখেছেন।

জোকোভিচ ম্যাচের পর বলেন, “এই সোনার পদক জেতা আমার জীবনের অন্যতম সেরা অর্জন। অলকারাজের মত প্রতিভাবান খেলোয়াড়ের বিরুদ্ধে এই জয় আমাকে আরও অনুপ্রাণিত করেছে।”

এই জয়ের পর জোকোভিচের সমর্থকরা উচ্ছ্বসিত। তারা মনে করছেন, এই কিংবদন্তি আরও কিছু বছর টেনিস কোর্টে জাদু দেখিয়ে যাবেন। নোভাকের পদক জয়ের পর চলতি অলিম্পিকে সার্বিয়ার পদক সংখ্যা হয়ে দাড়ালো ২টি। জোকোভিচের এই সাফল্য টেনিস জগতকে নতুনভাবে উদ্দীপ্ত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.