জেলা

নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা, মূল্যবান দ্রব্য সামগ্রী সহ ভগবানের বিগ্রহ চুরি হয়ে যায় বলে অভিযোগ বারাসাত থানায়

নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা, মূল্যবান দ্রব্য সামগ্রী সহ ভগবানের বিদ্রোহ চুরি হয়ে যায় বলে অভিযোগ বারাসাত থানায়। বারাসাতের প্রাণকেন্দ্র চাঁপাডালি মোড়ে একটি বিউটি পার্লার থেকে বুধবার গভীর রাতে এই চুরি হয়েছে বলে জানা গিয়েছে।

সকালে দোকান খুলতে এসে দোকানের কর্মচারীরা দেখেন শাটার ভেঙে রীতিমতো লন্ডভন্ড পরিস্থিতি দোকানের। শুধু চুরি নয়, দোকানের সিসিটিভি ক্যামেরা সহ ডিভিআর ও প্রমাণ লোপাটের চেষ্টায় চোরেরা খুলে নিয়ে যায় বলে অভিযোগ দোকানের মালিক অদিতি দেবীর। তার শ্বশুর নিহত হওয়ায় তিনি তার শ্বশুরবাড়ি তে গত কুড়ি দিন যাবত কাটাচ্ছেন। অন্যদিকে দোকানের পুরো রক্ষণাবেক্ষণের দায়ভারি ছিল তার কর্মচারীদের উপর। কিন্তু বুধবার গভীর রাতের এই ঘটনার পর চক্ষু একেবারে চরক গাছ। দোকানের অন্য একটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দুজন যুবককে মুখে রুমাল বাধা অবস্থায় চুরি করতে দেখা গিয়েছে বলে জানান অদিতি দেবী। বৃহস্পতিবার বারাসাত থানায় ওই সিসিটিভি ফুটেজ সহ লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

সক্রিয় পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এ ধরনের একের পর এক এরকম ঘটনা হয়ে চলেছে বারাসাতে, তা নিয়ে উঠছে প্রশ্ন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.