জেলা

জলপাইগুড়ি তে বাজ পড়ে মৃত্যু এক যুবকের। মৃতদেহ ময়নাতদন্তের পর আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের বলে স্থানীয়দের দাবি। এমনই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরবাড়ি গ্রাম পঞ্চায়েতের পরেশ নগর এলাকায়। চা বাগান এলাকায় কাজ করছিলেন বিশ্বজিৎ অধিকারী নামে ওই যুবক। কিন্তু এলাকাবাসীরা দেখতে পান পাশেই নদীর পাড়ে পড়ে রয়েছেন বিশ্বজিৎ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায় মানুষের। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ বিষয়টি তারা খতিয়ে দেখছেন। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা জাবে বলে পুলিশ সূত্রে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.