কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে মাস্টার ডিগ্রী তে পড়াশুনা করা প্রথম বর্ষের ছাত্র আকাশ দত্ত এর আগেও মটর মুসুরির ডাল সাদা সরষের উপর ভারতের মানচিত্র এঁকেছিল, চক কেটে বানিয়েছিল স্বামী বিবেকানন্দ। দেড় ইঞ্চির মাটির দুর্গা, ঔষধের ট্যাবলেট এর ওপর গায়ক অরিজিৎ সিং এর মুখ এই সব শিল্পকর্ম বুক অব রেকর্ড করতে যোগাযোগ করেছিল বিভিন্ন সংস্থার সাথে কিন্তু সেখানে প্রত্যেক ক্ষেত্রেই শিল্পের কদর অনুযায়ী নয় অর্থ দিয়ে কিনতে হয় সম্মান তাই অভিমানী হয়ে সে আশা ছেড়ে নিজকাজেই সন্তুষ্ট থাকে। তার নিজের হাতে মাটি দিয়ে তৈরি করা এবারের চার সেন্টিমিটারের সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করে, শিল্প কখনোই যেন অর্থের মাপকাঠিতে মাপা না হয়। দর্শন প্রিয় সাবজেক্ট হলেও হাতের কাজ নিয়ে আগামীতে সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়াতে চায় আকাশ।
বয়সে বড় হলেও এক পাড়ায় থাকার সুবাদে বন্ধুত্বে গড়ে ওঠা কালাচাঁদ করের সাথে। পেশায় তাঁত শ্রমিক, দুই সন্তান এবং স্ত্রী নিয়ে অভাবের সংসার, কাজের ফাঁকে ফাঁকে মাঝেমধ্যে একটু আধটু সময় বের করে থার্মকল দিয়ে বানিয়ে ফেলে গোপাল, কালি প্রতিমা, আর এবারে মাত্র কুড়িগ্রাম ওজনের অসাধারণ এক ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা। তিনি তার তৈরি সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করেছেন তাঁত সহ সকল শিল্পীরা যাতে তাদের কাজ এবং মর্যাদা পায়।







