রাজ্য

জলপাইগুড়ি সফরে প্রধানমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা

আগামী ১৯ এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নির্বাচন বর্তমান। তবে তার আগে প্রবল দুর্যোগের কারণে প্রচার থেমে গিয়েছে। জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা এখন থমথমে। এহেন আবহে বৃহস্পতিবারই কোচবিহারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়িতে তাঁর সমাবেশ রবিবার। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য একই মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের প্রচার সমাবেশ করবেন প্রধানমন্ত্রী, এমনটাই বিজেপি সূত্রে খবর।

উল্লেখ্য, এর আগে অবশ্য অন্যরকম কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। ঠিক ছিল, রবিবার প্রথমে বালুরঘাটে সভা করে জলপাইগুড়ি যাবেন তিনি। তবে টর্নেডোর প্রকোপ তাঁর এই পরিকল্পনা বদলে দেয়।

প্রসঙ্গত উল্লেখ্য, জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, গতকাল জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বাগডোগড়া বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িকে নিয়ে উদ্বিগ্ন শাহও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.