রাজনীতি

বাংলাদেশের অশান্তি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই প্রতিনিয়ত অশান্তি হয়েই চলেছে। এরই মধ্যে গ্রেফতার হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস। তার জন্য সুর ছড়িয়েছে বিজেপি। এবার তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সরভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরের তরফ থেকে চলছে প্রতিবাদ। এই প্রতিবাদে ঝাঁঝ আরো বেড়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতারের পর। এমনকি এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূলের সাংসদ সৌগত রায় ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম। এরপরেই এই ঘটনা নিয়ে দলের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের সেনাপতি।

প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই অন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে তাতেই মান্যতা দেবে রাজ্যের শাসক দল। এই একই বিষয়ে মনে করিয়ে দিল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি এই ঘটনা দুর্ভাগ্যজনক। এমনকি স্পষ্ট ভাবে জানিয়েছেন বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে রাজ্য সরকার নাক গলাতে চায় না। তাই পুরোটাই কেন্দ্রের সিদ্ধান্তের উপরই ছেড়ে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.