দেশ

রায়বেড়লি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল,সমস্ত জলপনার অবসান ঘটিয়ে প্রকাশ করলো কংগ্রেস।

আমেঠি নয় বতং রাহুল গান্ধী প্রার্থী হচ্ছেন রায়বেরলি থেকে। শুক্রবার সকালে এই ঘোষণা করে দিল কংগ্রেস।বৃহস্পতিবার দলের তরফে জানানো হয়েছিল, রাহুল-প্রিয়ঙ্কা আমেঠি, রায়বেরলিতে দাড়াবেন কিনা, সেটা তারাই ঠিক করবেন।তবে শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার যাবতীয় প্রস্তুতি সারা হয়ে আছে। তখনই আন্দাজ করা গেছিল যে, শুক্রবার সাতসকালেই প্রার্থী নিয়ে চূড়ান্ত ঘোষণা করে দেবেকংগ্রেস আর তেমনটাই হল।রায়বেরলির সঙ্গে আমেঠির প্রার্থী কে হচ্ছেন সেটাও জানানো হয়েছে।গান্ধী পরিবারের কিশোরীলাল শর্মা টিকিট পেয়েছেন এই কেন্দ্র থেকে। শুক্রবারই এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন। সেক্ষেত্রে দুজনই আজ মনোনয়ন পেশ করতে চলেছেন।২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত আমেঠির সাংসদ ছিলেন রাহুল। কিন্তু গত লোকসভা ভোটে তিনি বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান। অন্যদিকে, রায়বরেলিতে ২০১৯ সালে জয়ী হয়েছিলেন সোনিয়া গান্ধী। তবে এবার যে তিনি ভোটে লড়বেন না, তা স্পষ্ট হয়ে গেছিল অনেক আগেই। রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত করা হয়েছে তাকে। মায়ের কেন্দ্র থেকেই এবার ভোটে লড়বেন ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.