প্রবেশ করতে পারবেন না রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্দেশিকা জারি করল রাজভবন। কলকাতা, ব্যারাকপুর এবং দার্জিলিং রাজভবনে প্রবেশ করতে পারবেন না। কারণ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে যে মন্তব্য করেছেন তিনি তার প্রেক্ষিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনেরই এক মহিলাকর্মী। তার প্রেক্ষিতেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, নারীর অসম্মান-অপমান করছেন রাজ্যপাল। আর সেই রাজভবনেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের অর্থমন্ত্রীক এই মন্তব্যকে অসংসদীয় বলে মনে করছে রাজভবন। সেকারণে তার রাজভবনে প্রবেশে নিষেদাজ্ঞা জারি করা হয়েছে।রাজ্যপাল চন্দ্রিমা ভট্টাচার্যের কোনও অনুষ্ঠানে যাবেন না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত বলে অভিযোগ করেছেন। রাজ্যপাল নিজে এই অভিযোগ বানানো বলে দাবি করেছেন। যদিও রাজভবনের ওই মহিলা কর্মী হেয়ারস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।কারণ সাংবিধানিক আইন অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা দায়ের করা যায় না।
Read Next
November 7, 2026
‘হিম্মত থাকলে আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান’, অভিষেকের বাড়িতে গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মমতার
November 7, 2026
শিল্পের দায় জ্যোতিবাবুর না বুদ্ধবাবুর? বিমান-শুভেন্দুর বয়ানে জোর চর্চায় বাম জমানার ব্যর্থতা
November 7, 2026
মধ্যরাতে ধুন্ধুমার! হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঘটনায় মুখোমুখি বিজেপি-তৃণমূল
November 6, 2026
নির্বাচন কমিশনের নিয়মের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রকাশ রাজ, শনিবার কোচিতে বড় গণ-বিক্ষোভের ডাক!
November 6, 2026
ফের শিবির বদল? ঋতব্রতকে ঘিরে জল্পনার মাঝেই নির্বাচন কমিশনকে চিঠি শামিমের, স্পষ্ট করলেন নিজের অবস্থান
November 6, 2026







