জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার যুবকের গলা কাটা দেহ ! সীতারাপুর ও এথোরার মাঝে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে । জানা গিয়েছে মৃত যুবক দেবজ্যোতি সিং জামুরিয়ার নিঘার বাসিন্দা । ১৯ নং জাতীয় সড়কের কাছে , তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে , ওই যুবকের মোটর বাইকও । এক জমি ব্যবসায়ীর অফিসের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি । পুলিশের প্রাথমিক অনুমান , বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন ওই যুবক । কিন্তু পরিবারের দাবী প্রেম জনিত কারণে তাকে খুন করা হয়েছে তাকে ।
এটি দুর্ঘটনা নাকি খুন , তা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ । স্থানীয় বাসিন্দারা দেবজ্যোতির দেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশে । খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । জানা গিয়েছে , দেবজ্যোতির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে ।
দেবজ্যোতি কয়েকমাস ধরে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন । প্রতিদিন ওই যুবতীকে বাড়িও পৌঁছে দিয়ে আসতেন মৃত যুবক । কিন্তু জানা গিয়েছে , তাদের প্রেমে বাধা ছিল যুবতীর এক আত্মীয়। দেব্যজ্যোতিকে ওই সন্দেহভাজন আত্মীয়র সঙ্গেই শেষবার দেখা গিয়েছিল । তারপরেই তাঁর মৃত্যুর ঘটনায় , পরিবারের দাবী তাকে খুন করা হয়েছে ।







