নতুন বছর আনন্দের সাথে শুরু হলেও বেশ অনেক অভিনেতা-অভিনেত্রীর সম্পর্কে ফাটল ধরেছে। প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবন তাঁদের। আচমকাই ২০২১ সালে বিচ্ছেদের কথা শোনা যায় টলিপাড়ায়।
টলিউডের চর্চিত দম্পতি বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের। চার বছর হতে চলল তাঁদের ছাদ আলাদা হয়েছে। যদিও তাদের পাকাপাকি ভাবে বিচ্ছেদ এখনো
বাকি, তবে তাঁদের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে । দর্শকরা যাদের একদা সুখী দাম্পত্যকে দৃষ্টান্ত করেছিল। তাঁদের বিচ্ছেদের খবর বিশ্বাস করতে বেশ কষ্টই পেতে হচ্ছে অনুরাগীদের। কানাঘুষো শোনা যায় তাঁদের দুজনের সম্পর্কের মধ্যে এক তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে যার ফলেই এই পদক্ষেপ। যদিও সেই ব্যক্তি টলিপাড়ার নায়িকা। সম্প্রতি বরখা অবশ্য দাবি করেছেন,
তিনি বিয়েটাকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু ইন্দ্রনীল বিবাহ-বিচ্ছেদ চেয়েছিলেন বলেই তাকৈ সসম্মানে মুক্তি দিয়েছি।
ইন্দ্রনীলের পথ আলাদা হয়েছে। এত দিন সম্পর্কে ভাঙন নিয়ে মৌনতা বজায় রাখলেও সম্প্রতি বরখা নিজের দাম্পত্য নিয়ে মুখ খুলেছেন। ‘খাদান’ ছবির মাধ্যমে বাংলা ছবিতে বেশ অনেক বছর পর প্রত্যাবর্তন করেছেন বরখা। এক সময় ইন্দ্রনীলকে ঘিরে আবর্তিত ছিল বরখার জীবন। তবে এখন নিজেকে গুছিয়ে নিতে শিখে গিয়েছেন। যদিও শেষে অবশ্য বরখা জানান, হয়তো যা হয়েছে ভালই হয়েছে। তিনি নিজেকে গোছানোর সময় পেয়েছেন।
স্ত্রী বরখার এই মন্তব্যে ইন্দ্রনীল বলেছেন, ,
”বরখা যা মনে হয়েছে বলেছেন। আমার দাম্পত্য জীবন নিয়ে বাইরে কোনও কথা বলতে চাই না।” এই মুহূর্তে বাংলা ছবিতে পর পর বেশ কিছু কাজ করছেন ইন্দ্রনীল। মুম্বই-কলকাতা যাতায়াতও অব্যাহত। মেয়ে মীরার সঙ্গে সময় কাটানোর নানা ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন ইন্দ্রনীল।







