বুধবার মহারাষ্ট্রের সাংলি জেলায় একটি খালে পড়ে যায় চার চাকার গাড়ি।আর সেখানেই শেষ হয়ে যায় ৬ সদস্য সহ গোটা একটি পরিবার। ঘটনায় আহত হয়েছেন একজন। এক পুলিশ সূত্রের খবর,চিনচানি এলাকায় ভোররাতে মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটেছে।
পাশপাশি জানান,কাভাথে-মহাঙ্কল এলাকায় জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পর একটি অল্টো গাড়িতে করে তাসগাঁওয়ে ফিরছিলেন এই পরিবারটি, সেই সময়ই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে পড়ে যায়।
দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে রাজেন্দ্র জগন্নাথ পাতিল (৬০), সুজাতা পাটিল (৫৫), প্রিয়াঙ্কা খারাদে (৩০), ধ্রুব (৩), রাজীবী (২) এবং এক বছরের কার্তিকীর।
আহত হয়েছেন তার নাম স্বপ্নালি ভোঁসলে (৩০) । ঘটনায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশপাশি তাসগাঁও পুলিশ একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট (ADR) নথিভুক্ত করেছে।







