পরীক্ষা না দিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সরাসরি গ্রুপ সির পদে চাকরি জন্য নিয়োগপত্র জমা দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার বেলডাঙার যুবক অভিজিৎ মন্ডল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলডাঙ্গার ওই যুবক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গ্রুপ সির পদে চাকরির জন্য ভুয়ো নিয়োগপত্র নিয়ে আসে। ল্যাবরেটরি এসিস্ট্যান্ট পদে চাকরির জন্য নিয়োগপত্র দেখায় ওই যুবক। কিন্তু এরকম কোনো পোস্ট মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নেই। স্বাভাবিকভাবে সন্দেহ হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে । এর সঙ্গে বড় চক্র জড়িত খবর পুলিশ সূত্রে। সেই চক্রকে খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা। কিভাবে কত টাকার বিনিময়ে এই ভুয়ো নিয়োগপত্র ওই যুবক পেল তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
Read Next
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
Related Articles
Check Also
Close






