জেলারাজনীতি

দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি নেতা সহ তিন জনকে মারধরের অভিযোগ শাসক দলের কর্মীদের

দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি নেতা সহ তিন জনকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাবড়ার রাউতাড়া পারুইপাড়া এলাকায়। আক্রান্ত হয়েছেন বিজেপির রাউতারা- পৃথীবা এলাকার কিষান মোর্চার সভাপতি রঞ্জন মন্ডল ও তার ছেলে রোহিত মন্ডল , এছাড়া আক্রান্ত হয়েছেন তাদেরই পরিবারের সদস্যা রেখা মন্ডল নামে এক মহিলা। এলাকায় বিজেপির পতাকা লাগানোর সময় কয়েকজন এসে তাদের উপর বাঁশ ,লাঠি ও রড নিয়ে হামলা করে বলে অভিযোগ। তিনজনকে আহত অবস্থায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রঞ্জন ও রেখাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও রোহিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার মাথার একাধিক জায়গায় আঘাত লাগার পাশাপাশি কান থেকেও রক্তপাত হয়েছে।

ঘটনায় আক্রান্তদের তরফে কয়েকজনের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অবশ্য এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.