আরজি করের নৃশংস ধর্ষণ করে হত্যার ঘটনায় তার রীতিমতো তোলপার গোটা দেশ। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের দাবি জানাতে এলে জুনিয়র চিকিৎসকেরা তাদের প্রত্যাখ্যান করছে। এই ঘটনা নিয়ে কার্যত শোরগোল চলছে গোটা চিকিৎসক মহলে। এরই মধ্যে হাইকোর্টের তরফ থেকে ঘটনা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল। তবে সিভিল তদন্ত মানবে কিনা সেই বিষয়ে আন্দোলনকারীরা বৈঠকের পরেই জানাবে।
গত কয়েকদিন আগে আজকাল কান্ড নিয়ে তুলকালাম চলছে চিকিৎসক মহলে। এরই মধ্যে তদন্ত শেষ করার জন্য প্রশাসনকে ডেড লাইন বেঁধে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সিবিআই তদন্তের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপির নেতৃত্ব। সেইমতো আরজিকর কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এমনকি আগামীকাল সকাল দশটার মধ্যে এই কেসের যাবতীয় তথ্য সিবিআইকে হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
আন্দোলনরত চিকিৎসকরা জানান তারা জিবি মিটিং করবে তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ প্রথম থেকে তারা চাইছেন জুডিশিয়াল তদন্ত। তাদের দাবি মানা হয়নি সিবিআই তদন্ত মানবেন কিনা বৈঠকের পরেই সিদ্ধান্ত নেবেন। তবে সিজিআই তদন্ত এই হত্যাকান্ডে হবে কিনা সেই বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।







