বহরমপুর স্টেডিয়ামে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠানে এসে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ক্ষোভের মুখে পড়লেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। মঞ্চে উঠে হাত জোর করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির কাছে কাতর আর্জি জানাতে থাকেন। আজ বহরমপুর স্টেডিয়ামে ৩৯ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার,অনুষ্ঠান ছিল। সেখানেই আসেন মন্ত্রী ব্রাত্য বসু ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। সেই সময় ২ মহিলা এসে গৌতম পালের কাছে ক্ষোভ জানাতে থাকেন। তাদের দাবি , ২০২২ সালে তারা টেট উত্তীর্ণ হয়েছেন। কিন্তু চাকরি তারা কবে পাবেন , এই দাবি তারা জানাতে থাকেন।
ব্রাত্য বসু কাছেও তারা আর্জি জানিয়েছেন বলে তাদের দাবি।







