সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
পিংলার পট আজ বিশ্ব সমাদৃত। আন্তর্জাতিক বাজারে পটশিল্পকে আরোও জনপ্রিয় ও চাহিদামূখী করতে উদ্যোগ গ্রহন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আদিবাসী স্টাডিজ বিভাগের উদ্যোগে পিংলার পটচিত্রের আধুনিকীকরন সহ আন্তর্জাতিক বাজারে কি ভাবে চাহিদা সম্পন্ন করা যায় তা হাতে কলমে প্রশিক্ষন দেওয়ার জন্য পিংলার পটুয়া পাড়ায় ২০ দিনের বিশেষ কর্মশালার সুচনা করেন। এই উদ্ভোধনে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী, ডিন অফ রেজিষ্টার তপন কুমার দে সহ একাধিক ব্যাক্তিত্ব।
ডিন অফ রেজিষ্টার তপনবাবু জানান বিশ্ববিদ্যালয় শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে শিক্ষা প্রদান করে না। শিক্ষা দানের সাথে এলাকার শিল্প সংস্কৃতিকে উন্নত করতে অগ্রনী ভূমিকা পালন করে। এটি তার মধ্যে একটি অন্যতম প্রয়াস। পরিবেশ বান্ধব রঙ দিয়ে কিভাবে পটশিল্পকে আরোও টেকসই করা যায় তা এই কর্মশালা থেকে হাতে কলমে শেখানো হবে।







