অনশন প্রত্যাহার করল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আর জি কর মামলায় এবং তাদের দশ দফা দাবি নিয়ে সরকারের কোন প্রকার সদিচ্ছা না দেখায় এবং অভয়ার কাণ্ডে যে চার্জশিট সিবিআই পেশ করেছিল। সেই চার্জশিটের প্রতিবাদে তারা আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করেছিল। দফায় দফায় সরকারের সাথে বৈঠক এবং মুখ্যমন্ত্রীর সাথে ফোন বৈঠক করে তারা। এরপরে ফের বৈঠকের ডাক দিয়েছিল সোমবার নবান্ন। প্রায় দু’ঘণ্টা বৈঠক করার পর তারা অনশন মঞ্চে এসে অনশনকারীদের সাথে বৈঠক করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় তারা অনশন প্রত্যাহার করছে। তবে তারা এও জানিয়েছে স্পষ্ট কোন সরকারি চাপ বা বৈঠকের সফলতায় ও কোন সরকারি মেডিকেল টিমের চাপের নতি শিকার করে অনশন প্রত্যাহার করছেন না। শুধুমাত্র অভয়ার বাবা-মা ও সাধারণ মানুষের কথা ভেবে তাদের অনুরোধ এই অনশন প্রত্যাহার। মঙ্গলবারে ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার করেছেন।
আজ অর্থাৎ সোমবার নবান্নের বৈঠকে দু’ঘণ্টা বৈঠক চলার পরেও সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তবে দফায় দফায় দুনিয়ার ডাক্তারদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। এরপরেই তারা বৈঠক শেষে অনশন মঞ্চে এসে অনশনকারীদের সাথে কথাবার্তার পর তারা জানায় তারা অনশন প্রত্যাহার করছে তবে বারবার তারা উল্লেখ করছে সরকারি কোন চাপের মুখে নতি স্বীকার করে আন্দোলন প্রত্যাহার করছেন না তাদের আন্দোলন চলবেই শুধুমাত্র অনশন প্রত্যাহারের কথা বলেছেন। এছাড়াও শনিবার তারা গণ কনভেনশনের ডাক দিয়েছেন।







