রাজ্য

তালিকায় একাধিক কর্মসূচি, ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ সোমবার, সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে তাঁর দার্জিলিং-এ পৌঁছনোর কথা। এবং এই বছরই প্রথম দার্জিলিং-এ সরস মেলা হচ্ছে পঞ্চায়েত দফতরের উদ্যোগে। ম্যালের চৌরাস্তায় ১১ দিন যাবৎ চলবে এই মেলা। ১৩ তারিখ দুপুর ৩টেয় সেই মেলার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে শনিবার বিজ্ঞপ্তি জারি করা হয়। সূচি অনুযায়ী, ১১ তারিখ অর্থাৎ আজ রাতে তিনি পৌঁছবেন দার্জিলিং-এ। ১২ তারিখ বিকেল জিটিএ সদস্য এবং পাহাড়ের বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে, বুধবার দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করার কথা তাঁর। এরপর ১৪ তারিখ, বৃহস্পতিবার শিলিগুড়িতে ফিরবেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার রাজারহাটের আদিবাসী ভবনে বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মমতা। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের মধ্যেই নজর মূলত থাকবে উত্তরবঙ্গে। তাঁর থাকাকালীন সময়েই সেখানকার দুই বিধানসভা কেন্দ্র – সিতাই ও মাদারিহাটে উপনির্বাচন। জিটিএ এবং পাহাড়ের অন্যান্য উন্নয়ন বোর্ডগুলোর সঙ্গে বৈঠকে কী বার্তা উঠে আসবে? নজর এখন সেদিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.