ক্রাইমজেলা

মালদার এক দশম শ্রেণীর স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

এক দশম শ্রেণীর স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো শনিবার সকালে পুরাতন মালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সামন্ডা কলোনী এলাকায়। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত স্কুল ছাত্রীর নাম অঙ্কিতা নন্দী বয়স আনুমানিক ১৬ বছর। পরিবারের রয়েছে বাবা উত্তম নন্দী সহ তার মা ও এক বোন। অঙ্কিতা পরিবারে বোনদের মধ্যে বড়। অঙ্কিতা মালদা শহরের কৃষ্ণমোহন বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করতো। এবারে সেই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। মাধ্যমিকে টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে পারিনি অঙ্কিতা দাবি পরিবারের। সেই কারণেই নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই দশম শ্রেণীর স্কুল ছাত্রী বলে দাবি তার পরিবারের। অন্যান্য দিনের মতো আজ সকালে ঘুম থেকে উঠে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই স্কুল ছাত্রী। পরিবারের লোকেরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তড়িঘড়ি। সেখানেই কর্মরত চিকিৎসকেরা অঙ্কিতাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত স্কুল ছাত্রীর পরিবারসহ গোটা সামন্ডা কলোনী এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.