দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মায়ের মোমের মূর্তি বানালেন আসানসোলের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়।

জয়পুর ওয়াক মিউজিয়ামের জন্য নরেন্দ্র মোদী ও তার মায়ের এই মোমের মূর্তি তৈরি করেছেন তিনি। ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় শনিবার নিজের বাসভবনে বসে কথা বলতে বলতে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাস্কর্য অনেকদিন আগেই তৈরি করেছিলেন তিনি, পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়ের ও মূর্তি তৈরি করেছিলেন। তবে রাজস্থানের জয়পুর ওয়াক্স মিউজিয়ামে গিয়ে এই দুটি ভাস্কর্যের কিছু পরিবর্তন করে নতুনভাবে তৈরি করে দিয়ে এসেছেন তিনি। অতি শীগ্রই ভাস্কর্য দুটি জয়পুর ওয়ার্কস মিউজিয়ামের পক্ষ থেকে মোদিজির হাতে তুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আসানসোল মহিশিলার বাসিন্দা ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় এর আগেও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে তাক লাগিয়েছেন তিনি। সেই তালিকায় একদিকে যেমন রয়েছে সৌরভ গাঙ্গুলী, শচীন তেন্ডুলকার ,maradona ।তেমনি রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক জগতের একাধিক ব্যক্তিত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.