গত সপ্তাহ থেকে দেশজুড়ে বিভিন্ন রেল মন্ডলের মহিলা লোকো পাইলট কালো ফিতা বেধে দায়িত্ব পালন করছে। এই মহিলা লোকো পাইলট মালদা রেল মন্ডলে একজন মহিলা সহকারী চালকের মৃত্যুর জেরে এমন ভাবে কাজ করছেন।
মালদায় একজন মহিলা সহকারী চালকের ‘ওয়াশরুম ব্রেক’ শেষে ইঞ্জিনে ফেরার জন্য ট্র্যাক পার হওয়ার সময় মৃত্যু হওয়ায় শুরু হয় প্রতিবাদ।
পাশাপাশি, তারা ইঞ্জিনের ভিতরে টয়লেট অসুবিধার ইস্যু তুলে ধরেন, যার ফলে লোকো পাইলটরা, বিশেষ করে মহিলারা, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। দিল্লী রেল মন্ডলের মহিলা সহকারী লোকো পাইলট সাক্ষী কুমারী জানান, “আমরা এটি গত সপ্তাহ থেকে শুরু করেছি এবং এই সপ্তাহান্তে অবিরত চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।”
এই লোকো কর্মচারীর দাবি, মোদি সরকারের মধ্যে মহিলাদের যদি নিরাপত্তার প্রতি বিশেষ নজর দেওয়া হয়, তাহলে দেশের সবচেয়ে বড় চাকরিদাতা বিভাগে কর্মরত মহিলাদের নিরাপত্তা ও সম্মানের কথা মাথায় রেখে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি কেন।
মালদার পাশাপাশি পুনে, নাগপুর, জবলপুর, গাজিয়াবাদ, দিল্লী, প্রয়াগরাজ এবং দানাপুরের মতো মন্ডলে সকল মহিলা লোকো পাইলট কালো ফিতা বেঁধে নিজের দায়িত্ব পালন করছেন।







